বসুন্ধরা সিমেন্ট এবং কেএইচডি হামবোল্ট উইডেগ ইন্ডিয়া ও জার্মানির মধ্যে অত্যাধুনিক সিমেন্ট তৈরির একটি মেশিন সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৩১ মে) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-১-এ এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উপস্থিতিতে গ্রুপের সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন ও কেএইচডি হামবোল্ট উইডেগের ব্যবস্থাপনা পরিচালক অশোক ডেমলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান বলেন, সিমেন্ট উৎপাদনে নতুন মাত্রা যোগ করলো বসুন্ধরা গ্রুপ। প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহকের চাহিদা পূরণের লক্ষ্যে বসুন্ধরা সিমেন্ট চুক্তিটি সম্পাদন করেছে। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ সবসময় দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রয়েছে।
সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন তার বক্তব্যে বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য বাজারে স্বল্পমূল্যে ভোক্তাপর্যায়ে বিশ্বমানের সিমেন্ট সরবরাহ করা। সে লক্ষ্যে আমরা সিমেন্ট তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছি। ’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এ কে এম মাহবুব উজ্জামান ডিএমডি (সিমেন্ট সেক্টর), উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, উপদেষ্টা মেজর জেনারেল মাহবুব হায়দার খান, গ্রুপ সিএফডিও তোফায়েল হোসেন, সেক্রেটারি টু এমডি মাকসুদুর রহমান, হেড অব সেলস খন্দকার কিংসুক হোসেন, জিএম মুশফিকুল আলম, জিএম ব্যাংকিং রাজিব সামাদ, নির্বাহী জায়েদ আল হক প্রমুখ।
SOURCE : Banglanews24প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ