বসুন্ধরা সিমেন্ট এবং কেএইচডি হামবোল্ট উইডেগ ইন্ডিয়া ও জার্মানির মধ্যে অত্যাধুনিক সিমেন্ট তৈরির মেশিন সরবরাহের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স-১ এ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উপস্থিতিতে গ্রুপের সিনিয়র ডিএমডি বেলায়েত হোসেন এবং কেএইচডি হামবোল্ট উইডেগের ব্যবস্থাপনা পরিচালক অশোক ডেমলা এ চুক্তি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সায়েম সোবহান বক্তব্যে বলেন, বসুন্ধরা গ্রুপ সিমেন্ট উৎপাদনে নতুন মাত্রা যোগ করল। প্রতিযোগিতামূলক বাজারে গ্রাহকের চাহিদা পূরণের লক্ষ্যে বসুন্ধরা গ্রুপ এ চুক্তি সম্পাদন করেছে। বসুন্ধরা গ্রুপ সব সময় দেশ ও মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। বেলায়েত হোসেন বলেন,আমাদের প্রধান লক্ষ্য বাজারে স্বল্প মূল্যে ভোক্তা পর্যায়ে বিশ্বমানের সিমেন্ট সরবরাহ করা। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিমেন্ট সেক্টরের ডিএমডি ইঞ্জিনিয়ার একেএম মাহবুব উজ্জামান, এডভাইজার ময়নাল হোসেন চৌধুরী, মেজর জেনারেল মাহবুব হায়দার খান, গ্রুপ সিএফডিও তোফায়েল হোসেন, সেক্রেটারি টু এমডি মাকসুদুর রহমান, হেড অব সেলস খন্দকার কিংসুক হোসেন, জিএম মুশফিকুল আলম, রাজিব সামাদ, নির্বাহী জায়েদ আল হক প্রমুখ।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন