বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদান রাখায় ‘সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড’ পুরস্কারে সম্মানিত হলেন বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রবর্তনের ২২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার ‘ইন্ডিয়ান ফর কালচারাল রিলেশনস’ (আইসিসিআর)-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেয় মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি মানপত্র, মাদারের ছবিসহ একটি স্মারক, উত্তরীয় ও মিষ্টির প্যাকেট। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশীষ কুমার ও মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাসসহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় বসুন্ধরা মিডিয়া গ্রুপের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সম্মাননা পেয়ে সায়েম সোবহান আনভীর বলেন,‘দারুন এক অনুভূতি। মাদার তেরেসার মতো একজন ব্যক্তির নামাঙ্কিত সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত।’ উল্লেখ্য, আগেও বিভিন্ন সময়ে এই সম্মাননা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ প্রমুখ।
SOURCE : আমাদের সময়নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন