সেন্ট মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড' পুরস্কারে সম্মানিত হলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। বাংলাদেশে মিডিয়া জগতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদানের ২২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার 'ইন্ডিয়ান ফর কালচারাল রিলেশনস' (আইসিসিআর)-এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা প্রদান করে মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি। পুরস্কার হিসেবে সায়েম সোবহান আনভীরের হাতে তুলে দেওয়া হয় একটি মানপত্র, মাদার তেরেসার ছবিসহ একটি স্মারক এবং উত্তরীয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস বিধায়ক দেবাশীষ কুমার, মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাসসহ বিশিষ্টরা। বাংলাদেশের বসুন্ধরা মিডিয়া গ্রুপের শীর্ষ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সম্মাননা পেয়ে আবেগাপ্লুত সায়েম সোবহান জানান, এটা অনুভব করার মতো অনুভূতি। মাদার তেরেসার মতো একজন ব্যক্তির নামাঙ্কিত সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত। মূল অনুষ্ঠানের শুরুতে পশ্চিমবঙ্গের প্রয়াত ক্যাবিনেট মন্ত্রী সাধন পান্ডে এবং অতীতে মাদার তেরেসা সম্মামানা প্রাপকদের মধ্যে যাঁরা আজ বেঁচে নেই তাঁদের প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত ভাষণে অ্যান্থনি অরুণ বিশ্বাস মাদার তেরেসার সঙ্গে তাঁর ব্যাক্তিগত সম্পর্কের কথা জানিয়ে বলেন, 'মাদারের মৃত্যু পর্যন্ত আমি তাঁর সঙ্গে ছিলাম। ' অ্যান্থনি আরো বলেন, 'বিশ্বের এত শহর থাকতেও তিনি কলকাতাকে বেছে নিয়েছিলেন। প্রথম দিকে তাঁকে এ কাজ করতে প্রচণ্ড বাধার মুখে পড়তে হয়েছিল। তাঁকে গ্রামে পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি। আজ সেই মহীয়সী সিস্টার থেকে মাদার, এবং মাদার থেকে সন্ত হয়েছেন। ' এর আগে এ সম্মাননা পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান শিক্ষামন্ত্রী দীপু মনি, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমেদ, সঙ্গীতশিল্পী শুভ্র দেব প্রমুখ।
SOURCE : কালের কণ্ঠপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ