পরিবারের সান্নিধ্য থেকে দূরে রাজধানীর জামিয়া মোহাম্মাদীয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বসবাস করছে প্রায় আড়াইশ শিশু। তাদের অনেকের আপন বলতে কয়েকটি বাক্স, একটি বিছানা আর ছোট্ট একটি ট্রাংক। ছুটির দিনও অনেক সময় তাদের কাটে অন্য দিনের মতোই। পরিবার ও স্বজনের ভালোবাসার অভাব তাদের শৈশবকে করে তোলে নিঃসঙ্গ।
এমন শিশুদের জন্য নিয়মিত খাবারের আয়োজন করছে আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগে প্রতি শুক্রবার জুমার নামাজের পর এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, খাবার দেওয়ার পাশাপাশি শিশুদের প্রতি যত্ন ও সহমর্মিতার বার্তাও পৌঁছে দেওয়াই এ উদ্যোগের উদ্দেশ্য।
এর ধারাবাহিকতায় গত শুক্রবার (৭ আগস্ট) ঢাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় জুমার নামাজের পর শিশুদের মধ্যে বিশেষ খাবারের প্যাকেট বিতরণ ও আপ্যায়নের আয়োজন করা হয়।
মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, শুক্রবার তাদের কাছে অন্য দিনের চেয়ে কিছুটা আলাদা। জুমার দিন এলেই তারা বিশেষ খাবারের অপেক্ষায় থাকে। খাবার হাতে পাওয়ার পর শিশুদের মধ্যে আনন্দ দেখা যায়।
এক শিক্ষার্থী বলেন, অনেক এতিম শিশু দীর্ঘদিন পর ভালো খাবার খাওয়ার সুযোগ পেয়েছে। এমন উদ্যোগে তারা আনন্দিত। ভবিষ্যতেও সায়েম সোবহান আনভীর যেন মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের পাশে থাকেন, সেই প্রত্যাশা তাদের।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ ফারুকী বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের খাবারের চাহিদা পূরণের পাশাপাশি তাদের মানসিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখে। সমাজে সহমর্মী মানুষ রয়েছেন— এমন বিশ্বাসও শিশুদের মধ্যে তৈরি হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও এতিম শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।
এবিজি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সায়েম সোবহান আনভীরের উদ্যোগে প্রতি শুক্রবার অন্তত ১ হাজার ৫০০ অসহায় মানুষ এবং ৫০০ এতিম শিশুর জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া রমজানে সাহরি ও ইফতার বিতরণ, কোরবানির ঈদে মাংস বিতরণ, শীতবস্ত্র প্রদান এবং শিক্ষা সহায়তার মতো বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে ফাউন্ডেশনটি।
এবিজি ফাউন্ডেশনের সিনিয়র এক্সিকিউটিভ গাজী বাদল বলেন, ‘এবিজি ফাউন্ডেশন একটি সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠান। প্রতি সপ্তাহের ধারাবাহিকতায় রাজধানীর চারটি মাদ্রাসায় এতিম ও অসহায় শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত খাবার বিতরণ করা হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
ফাউন্ডেশনটির পক্ষ থেকে বলা হয়েছে, সুবিধাবঞ্চিত মানুষ ও এতিম শিশুদের সহায়তায় নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিশেষ দিনগুলোতেও তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
SOURCE : অগ্রদূতHospital for Covid-19 Patients at Bashundhara’s ICCB to Open Soon
মীরসরাই এবং কেরানীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩ গলফারদের উৎসব
Dazzling Finish of Bashundhara Cup Golf Tournament 2013
Bashundhara Group Exporting Tissue to 16 Countries
Bashundhara Group Chairman Stands by Ailing Girl
Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Stands by Sick Tasmia
India Willing Partner in Bangladesh Development
Bashundhara Group Chairman Stands by Ailing Boy Siraj
Ceremony of Bashundhara Cup Golf