বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেছেন, সবক্ষেত্রে বসুন্ধরার পণ্য বাংলাদেশে প্রথম হবে। দেশবাসীর জন্য সুখবর হলো ২০২০ সালে প্রতিদিন আরও ১০ হাজার মেট্রিক টন বেশি সিমেন্ট উৎপাদনে সক্ষম হচ্ছে বসুন্ধরা গ্রুপ। ধারাবাহিকভাবে ভালো মানের সিমেন্ট উৎপাদনের কারণে দেশের সকল বৃহৎ স্থাপনা নির্মাণে আমাদের সিমেন্ট এককভাবে ব্যবহার করা হচ্ছে। ১ এর পথে এক সাথে আমরা সবাই বসুন্ধরা পরিবারের সদস্য হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের উদ্যোগে আয়োজিত বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের দক্ষিণবঙ্গের পরিবেশক, রিটেইলার ও তাদের পরিবারের সদস্যদের ‘১ এর পথে এক সাথে’ শীর্ষক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংসুক হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ, এসিস্ট্যান্ড জেনারেল ম্যানেজার জিয়ারুল ইসলাম প্রমুখ।
বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের দক্ষিণবঙ্গের পরিবেশক, রিটেইলার ও তাদের পরিবারের পাঁচ হাজার সদস্যের পদচারণায় এ সময় মোজাফফর গার্ডেন মুখরিত হয়ে ওঠে।
স্থানীয় শিল্পীদের গান ও নাচে জমজমাট হয়ে ওঠে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে ক্লোজ আপ ওয়ানের তারকা মুহিনের সংগীত পরিবেশনায় মেতে ওঠে সবাই।
দুপুরে মধ্যাহ্নভোজের পর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর কিং ব্র্যান্ড সিমেন্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে কেক কাটেন।
পরে পরিবেশক ও রিটেইলারদের অংশগ্রহণে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রতে প্রথমস্থান অধিকারী গোপালগঞ্জের সরদার এন্টার প্রাইজের নাইম সরদারের হাতে প্রাইভেট কারের চাবি তুলে দেন প্রধান অতিথি।
পরে একে একে দেওয়া হয় আরও ২৪টি আকর্ষণীয় পুরস্কার।
SOURCE : সাতক্ষীরা প্রতিদিননদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন