অসহায়-দরিদ্র নারীদের জীবনে স্বচ্ছলতা ফেরাতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় এবং বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ার শেরপুর উপজেলায় বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এর আগে এসব অস্বচ্ছল নারীদের তিন মাসব্যাপী বিনাখরচে সেলাই প্রশিক্ষণও দেয় বসুন্ধরা শুভসংঘ। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ১৫ জন অসহায়-দরিদ্র নারীর হাতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিনগুলো তুলে দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও দেশবরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।
এসময় বিশিষ্টজনসহ নানা শ্রেশি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসা আমন্ত্রিত বিশিষ্টজনরা সকলেই ছিলেন অতিথি। অনুষ্ঠানটি বেলা তিনটায় শুরু হলেও এদিন সকাল থেকেই নতুন মেশিন নিতে ওইসব নারীরা অনুষ্ঠানস্থলে আসেন। এসময় সকলকে উচ্ছ্বসিত দেখা যায়। তাঁদের চোখে এখন শুধুই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন।
কালের কণ্ঠ শেরপুর উপজেলা প্রতিনিধি আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন। তিনি বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের মানুষের পাশে আছে। এরই ধারাহিকতায় উপজেলায় অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। মূলত দেশের অসচ্ছল নারীদের সচ্ছল করাই বসুন্ধরা শুভসংঘের প্রধান লক্ষ্য। এ ছাড়া বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে করোনাকালে প্রায় এক কোটি পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। স্কুল ও কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। বসুন্ধরা শুভসংঘের কাজ চলমান থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এর নির্দেশে দেশের অসচ্ছল নারীদের সচ্ছল করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে এসব সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। বসুন্ধরা শুভসংঘ সব সময় দেশের মানুষের পাশে আছে।
অনুষ্ঠানে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ অত্যন্ত মহৎ। এমন উদ্যোগের ফলে আজকে ১৫টি পরিবার প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছে। সেলাই মেশিনে কাজ করার মাধ্যমে অসচ্ছল নারীরা স্বাবলম্বী হতে পারবেন। এ জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি আশা করি, বসুন্ধরা গ্রুপ সব সময় দেশের অসহায় মানুষের পাশে আরো বড় পরিসরে দাঁড়াবে।
বসুন্ধরা গ্রুপের এমন মহতি কর্মকাণ্ডের সফলতা কামনা করেন তিনি।
এদিকে সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ওইসব অস্বচ্ছল নারীরা। তাঁরা জানান, সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রথমে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর বিনামূল্যে দেওয়া হয়েছে সেলাই মেশিন। এই সেলাই মেশিন দিয়ে কাজ করে যে উপার্জন হবে, তা দিয়ে তাঁরা নিজেদের ভাগ্য বদলানোসহ পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবেন বলে আশাবাদী তারা।
বিতরণ অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, দৈনিক সমকাল উওরাঞ্চল প্রতিনিধি লিমন বাশার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বসুসন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, শেরপুর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু, সহ-সভাপতি শাহনাহ পারভীন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
SOURCE : News 24নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন