সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাতে ওমরাহ পালনে যাচ্ছেন সামর্থ্যহীন ১০৪ জন মুসল্লি। পেশায় ফুটপাতের হকার, দোকান কর্মচারীসহ হজ পালনের সামর্থ্য নেই এমন ধর্মপ্রাণ মুসল্লিদের এই সুযোগ করে দিচ্ছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর।
আজ রবিবার এই কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র ওমরাহ হজের প্রথম কাফেলা রওনা হয় সৌদি আরবের উদ্দেশে। এর আগে দুপুরে প্রথম কাফেলার ২৬ জন সদস্যকে নিয়ে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাসেমী। এরপর মুসল্লিরা বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন। এসময় মুসল্লি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং তার পরিবারের জন্য দেশ এবং জাতির কাছে দোয়া চাই। তারা যেনো আরও বেশি এই ধরনের কার্যক্রম করতে পারেন।
মুসল্লি কমিটির সিনিয়র সহ-সভাপতি গুলজার আহমেদ বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের অর্থায়নে ১০৪ জন মুসল্লি ওমরাহ হজ পালন করবেন। গত রমজানের সময় তিনি বায়তুল মোকাররমে এই ঘোষণা দিয়েছিলেন।
দোয়া অনুষ্ঠানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সহ-সভাপতি এনামুল হক খান দোলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক মো. শাহ আলম, মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন গাজী, দপ্তর সম্পাদক আজাদ আহমেদসহ মুসল্লি কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
SOURCE : বাংলাদেশ প্রতিদিননদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন