আসন্ন পবিত্র রমজান সামনে রেখে শুরু হতে যাচ্ছে হিফজুল কুরআন-বিষয়ক মেগা রিয়েলিটি শো ও প্রতিযোগিতা ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’-এর দ্বিতীয় আসর। এবারের প্রতিযোগিতায় দেশের হাফেজদের পাশাপাশি অংশ নেবেন বিদেশি প্রতিযোগীরাও। জাতীয় ও আন্তর্জাতিক- দুই ভাগে অনুষ্ঠিত হবে এবারের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় দুই পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে পৃথক পুরস্কার ও সম্মাননা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির উদ্যোগে গতকাল রাজধানীর বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। লিখিত বক্তব্যে মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী বলেন, গতবারের মতো এবারও দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন সম্পন্ন করা হবে। এবারের আয়োজনে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী ৩০ পারা কুরআনের হাফেজরা অংশ নিতে পারবেন। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় পুরো দেশকে ১১টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোন থেকে ১০ জনকে দ্বিতীয় রাউন্ডের জন্য ইয়েস কার্ড দেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশবরেণ্য ইসলামিক স্কলার ও অভিজ্ঞ হাফেজদের সমন্বয়ে গঠিত বিচারকমন্ডলী। জাতীয় পর্যায়ের ফাইনাল রাউন্ডে আটজন হাফেজ বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন। প্রথম বিজয়ী পাবেন ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবেন ৭ লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার ৫ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার ২ লাখ টাকা করে ও সম্মাননা। এ ছাড়া ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী তিনজন পাবেন ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননা। এবারও জাতীয় পর্যায়ের আট বিজয়ী, তাদের পরিবার ও ওস্তাদকে ওমরাহ হজ পালনে পাঠানো হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ২৩ নভেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কর্মকান্ড শুরু হবে। বিভাগীয় পর্যায়ের শীর্ষ তিন হাফেজকেও পুরস্কৃত করা হবে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার পর শুরু হবে আন্তর্জাতিক প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের অনূর্ধ্ব-১৬ বছর বয়সী কুরআনের হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নেবেন। জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী হাফেজ আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন। তাদের মধ্য থেকে তিনজন সেরা হাফেজকে চিহ্নিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশবরেণ্য ইসলামিক স্কলার ও বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান ইসলামিক স্কলারদের সমন্বয়ে গঠিত বিচারকমন্ডলী। আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ এর প্রথম বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবেন ১০ লাখ টাকা ও সম্মাননা এবং তৃতীয় বিজয়ী পাবেন ৫ লাখ টাকা ও সম্মাননা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সিনিয়র সহসভাপতি গুলজার আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মানিক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন, পেশ ইমাম শায়খুল হাদিস মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী, পেশ ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান, পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী, পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারীসহ বিভিন্ন ইসলামিক স্কলার ও দেশবরেণ্য আলেম-ওলামারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের একান্ত ইচ্ছা ও পৃষ্ঠপোষকতায় দেশে এ ধরনের সুন্দর আয়োজনের সূত্রপাত। বহুল প্রতীক্ষিত সিয়াম সাধনা ও পবিত্র কুরআন নাজিলের মাস রমজানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নিবেদন করা হচ্ছে ‘কুরআনের নূর’। এ আয়োজনের মাধ্যমে কুরআনের শ্রেষ্ঠ হাফেজদের সম্মাননা ও আর্থিকভাবে পুরস্কৃত করবে বসুন্ধরা গ্রুপ। বরাবরই আন্তরিকতার সঙ্গে ইসলামের খেদমত ও দেশের হাফেজদের পাশে থেকেছে বসুন্ধরা গ্রুপ। এবার এই হাফেজদের জন্য বসুন্ধরা গ্রুপ সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে। ‘কুরআনের নূর’ মেগা রিয়েলিটি শো ও প্রতিযোগিতা আগামী রমজানে প্রতিদিন নিউজ২৪ টেলিভিশন চ্যানেলে সম্প্রচার হবে। এ ছাড়া এর মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও রেডিও ক্যাপিটাল।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ