সারা দেশেই জেঁকে বসেছে শীত। তবে বছরের প্রথম দিন থেকেই উত্তর অঞ্চলে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। আর এই ঠান্ডা বাতাসেই কাঁপছে রৌমারী উপজেলার খেওয়াচর এলাকার ষাটোর্ধ্ব রহিমা খাতুন। ঝুঁপড়ি ঘরে থাকেন।
নেই শীত নিবারণের জন্য কোন মোটা বস্ত্র। উপজেলার সায়দাবাদ এলাকায় পা হারা প্রতিবন্ধী ময়ান আলী। সারাদিন হাত পেতে যে টাকা জোটে তা দিয়ে কোন মতে খেয়ে বেঁচে আছেন। কিন্তু এই শীতে মোটা কাপড়ের অভাবে ঠিকমতো পরিবার নিয়ে ঘুমাতে পারেন না ময়ান আলী।
এমন রহিমা খাতুন, ময়ান আলীর মতো অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের খুঁজে খুঁজে তালিকা করে এসব পরিবারের জন্য মোটা কম্বলের ব্যবস্থা করেছে রৌমারী উপজেলা বসুন্ধরা শুভসংঘর বন্ধুরা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় রৌমারী উপজেলা প্রেসক্লাবে উপজেলা বসুন্ধরা শুভসংঘর আলোচনা সভা শেষে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা শুভসংঘ সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে কালের কণ্ঠর রাজিবপুর-রৌমারী উপজেলা প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন সঞ্চালনায় অতিথি ছিলেন রৌমারী খাদ্য গুদাম কর্মকর্তা শহিদুল্লাহ, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক শওকত আলী মন্ডল। অতিথিরা শুভসংঘের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘর সহ সভাপতি আক্তার হোসেন ও জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুখ বাদশা ও আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক লিটন সরকার, সহ সাংগঠনিক সম্পাদক নাছির হোসেন নিলয়, কার্যকরী সদস্য রনি আহমেদ, মুকুল ও আল আমিন প্রমুখ।
SOURCE : কালের কণ্ঠপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ