All news

মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান

মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান

মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশন (আনভীর বসুন্ধরা গ্রুপ)-এর সৌজন্যে মানবিক সহয়তা হিসেবে গতকাল বিকালে ঘিওর নদী তীরবর্তী এলাকার ভাঙনকবলিত লোকজনের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সৌজন্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু। এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মানিকুজ্জামান মানিক, সহসভাপতি আবু কাউসার রেজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নাদিম হোসেন টুয়েলসহ জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি দুর্যোগে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন মানুষের পাশে থাকে। এখন নদী ভাঙনকবলিত লোকজনের জন্য হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। 

জানা গেছে, মানিকগঞ্জ-১ আসনের ঘিওর, শিবালয় ও দৌলতপুর উপজেলার ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী এবিজি গ্রুপ ফাউন্ডেশনের সৌজন্যে এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের দিকনির্দেশনায় এ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এরই মধ্যে শিবালয় উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ঘিওরে বিতরণ করা হলো। এরপর দৌলতপুর উপজেলার ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

SOURCE : News 24