মাদারীপুরের কালকিনি উপজেলায় শীতার্ত অসহায়-দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার কালকিনি সৈদয় আবুল হোসেন কলেজ মাঠে ৫০০ কম্বল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, ‘আমি বসুন্ধরার কাছে কৃতজ্ঞ যে সারা বাংলাদেশের অসহকায় শীতার্ত মানুষের কথা ভেবে তারা কম্বল বিতরণ করছে। তারই ধারা বাহিকতায় কালকিনি উপজেলায় অসহায় শীতার্ত মানুষকে কম্বল উপহার হিসেবে পাঠিয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। কালকিনি উপজেলা কালের কণ্ঠের প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিধি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের মাদারীপুর আঞ্চলিক প্রতিনিধি ও মাদারীপুর জেলা শুভসংঘের সভাপতি ওয়াহিদ্জ্জুামান কাজল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি ও নিউজ টুয়ান্টিফোর টিভির প্রতিনিধি বেলাল রিজভী, মাদারীপুর শুভসংঘের সাধারণ সম্পাদক জাহিদ, কালকিনি উপজেলা শুভসংঘের সাধারণ সম্পাদক শাহ আবুল খায়ের, ডাসার প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, তানহা,মনির সরদার, সজিব খান,সাবিক সরদার, নাবিলা, উভা, আফরোজ নিশি, মারিয়া, মারিয়া, আরিফ, ইমা, রাতিনা, মুনিয়া, সোনালী, ফাতেমাও সাহিদাসহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ