মাগুরায় বেলনগর গ্রামে বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) আফরোজা বেগম জেনারেল হাসপাতাল মানিকগঞ্জ এবং আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যার সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, রক্তের গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষার পাশাপাশি গাইনোকোলোজি, চক্ষু পরীক্ষাসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বসুন্ধরা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাসিমুল হাই, বসুন্ধরা হাসপাতালের প্রকল্পের সমন্বয়ক মো. আশিকুর রহমান, বিডি ফাইনান্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান কায়সার হামিদ লোভন, রোটারিয়ান আসমা রহমান তানিয়া, আফরোজা বেগম ডায়াগনস্টিক সেন্টার বসুন্ধরার অপারেশন ম্যানেজার নার্গিস আক্তার চৈতি প্রমুখ।
বেলনগর গ্রামে রুমা খাতুন নামে একজন প্রসূতি মা বলেন, বেলনগর গ্রামে ঢাকা থেকে ডাক্তার এসে আমাদের ফ্রি মেডিকেল চিকিৎসা ও ওষুধ দিয়েছে। এতে আমরা খুশি। কারণ আর্থিক অসুবিধার কারণে ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখানো আমাদের পক্ষে সম্ভব না। গ্রামের প্রায় তিন শতাধিক রোগীকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে। এতে আমাদের গ্রামের অসহায় মানুষ উপকার পেয়েছে। মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম দুপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। তিনি এই উদ্যোগকে স্বাগত জানান।
SOURCE : Banglanews24নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন