বেদেনা আক্তার। জীবনের নানা জটিলতায় শ্রবণ এবং বাকপ্রতিবন্ধী বেদেনার সব আশা যখন নিভে যাচ্ছিল তখন তিনি লোকমুখে কালের কণ্ঠ শুভসংঘ থেকে বিনামূল্যে সেলাই মেশিন ও প্রশিক্ষণের খবর পান। শুভসংঘ থেকে সেলাই প্রশিক্ষণ নিয়ে বিনামূল্যে সেলাই মেশিন পেয়েছেন তিনি। এ মেশিন দিয়ে নিজে আয় করতে পারবেন এ স্বপ্নে এখন আনন্দে আত্মহারা। তার মতো আরেকজন মুক্তি আক্তার। সংসার খরচ চালানোর জন্য তিনি ঢাকায় গিয়ে গার্মেন্টে কাজ করার সিদ্ধান্ত নেন। তখন জানতে পারেন শুভসংঘের বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের কথা। তিনি ভর্তি হন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে। এখানে প্রশিক্ষণ শেষ করে বিনামূল্যে সেলাই মেশিন পেয়ে কাজ করে অর্থ উপার্জন করে সংসার চালাতে চান মুক্তি। দুজনই সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্য দোয়া করেন। গতকাল সারিয়াকান্দি উপজেলার পারতিত পরল গ্রামে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনকালে বেদেনা আক্তার ও মুক্তি আক্তারসহ কয়েকজন নারী এ দোয়া মোনাজাত করেন। প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন করেন বরেণ্য কথাসাহিত্যিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। সুজিত সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রাজেশ কুমার, মতিউর রহমান মতি, আবদুল কাফি, জাকারিয়া জামান প্রমুখ।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon