দিনাজপুরের বীরগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ অসচ্ছল নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেয়া হয়েছে। সেলাই প্রশিক্ষণ শেষে নারীরা এখন নিজেদের ভাগ্য পরিবর্তনের আশা করছেন।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহানের মানবিক উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে দরিদ্র, বিধবা ও কর্মহীন নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ কার্যক্রম চলছে।
২৭ জানুয়ারি (সোমবার) বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠানে বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার, বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি রাশেদুন্নবী বাবু, উপজেলা জামায়াতে আমির ক্বারী আজিজুর রহমান এবং বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
বক্তারা বলেন, এই উদ্যোগ শুধু নারীদের আর্থিক স্বাবলম্বিতা নয়, তাদের আত্মবিশ্বাসও ফিরিয়ে আনবে। একই সঙ্গে সমাজের অবহেলিত নারীদের স্বাবলম্বী করার এই উদ্যোগ যেন আরও বেশি ছড়িয়ে পড়ে।
সেলাই মেশিন পাওয়া সাথী বেসরা (১৫) বলেন, "বাবা মারা যাওয়ার পর সংসারের অবস্থা খুবই খারাপ ছিল। এখন সেলাই মেশিন পেয়ে পরিবারে কিছুটা সহায়তা করতে পারব। বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ, তারা আমার জীবন পরিবর্তন করেছে।"
অন্য এক সুবিধাভোগী আঁখী আক্তার (২১) বলেন, "আমার স্বামী সংসারের দায়িত্ব নেয় না। সেলাই মেশিন পেয়ে আমি আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন দেখছি। এই আয় দিয়ে সন্তানদের পড়াশোনা চালাতে পারব।"
বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, "বসুন্ধরা গ্রুপ সব সময় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।"
SOURCE : বাংলাদেশ প্রতিদিননদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন