দিনাজপুর সদর উপজেলার গোলাপবাগ মদিনাতুল উলুম কওমি মাদরাসা ও এতিমখানায় শিক্ষা উপকরণ উপহার হিসেবে দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটির ৩০ জন শিক্ষার্থীকে এসব উপকরণ উপহার দেয় বসুন্ধরা শুভসংঘের দিনাজপুর সরকারি কলেজ শাখা।
বসুন্ধরা শুভসংঘের এ সহায়তার প্রশংসা জানান মাদরাসার মুহতামিমসহ উপস্থিত অন্যরা। তারা বলেন, এই শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ ও উদ্দীপনা জোগাবে।
পাশাপাশি প্রয়োজন মেটাবে। পর্যাপ্ত শিক্ষা উপকরণের অভাবে অনেক শিক্ষার্থী পাঠ অনুশীলনে পিছিয়ে পড়েন। বসুন্ধরা শুভসংঘের কার্যক্রম সত্যি অনন্য ও অসাধারণ। তাদের কাজ ও চিন্তাভাবনা সুদূরপ্রসারী।
শুভসংঘের এমন শুভ উদ্যোগ অব্যাহত থাকুক।
দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. স্বপন আলী বলেন, ‘হাজারো নেতিবাচক খবরের বিপরীতে শুভসংঘ নানাভাবে সামাজে পরিবর্তন আনার চেষ্টা করছে। শুভসংঘে কাজ করলে মানবতার দীক্ষা পাওয়া যায়। আমাদের ছোটবড় কাজগুলোই আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে উদাহরণ হয়ে উঠবে।
শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো গর্বের ও আনন্দের বিষয়। এমন কাজে শুভসংঘ সবসময় থাকবে।’
শিক্ষা উপকরণ বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজ শাখার সভাপতি মো. স্বপন আলী, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান, কার্যকরী সদস্য সুমন, তাহাসিন, সোহাগ প্রমুখ।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন