অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে পাবনায় ১০০ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। শনিবার (১৩ সেপ্টেম্বর) পাবনা সদরের আলহাজ আহেদ আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবুল বিশ্বাস। সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন। সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নারীরা। নিলুফা ইয়াসমিন নিলা বলেন, “পরিবারে অস্বচ্ছলতা আছে। আমার তিন ছেলে, স্বামী, শ্বশুর-শাশুড়িকে নিয়ে সংসার চালাতে হয়। এই সেলাই মেশিন দিয়ে দিনে সামান্য আয় হলেও সেটা পরিবারে কাজে লাগবে।” অন্যদিকে গুফিয়া খাতুন আবেগপ্রবণ কণ্ঠে জানান, “স্বামী নেই, ছেলে নেই, তিন মেয়ে আছে। কষ্ট করে পড়াশোনা করিয়েছি। এই সেলাই মেশিন পাওয়ার মাধ্যমে অনেক উপকার হবে। আপনাদের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না।”
প্রধান অতিথির বক্তব্যে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, “বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের জন্য কাজ করছে। কখনো সেলাই মেশিন, কখনো গরু-ছাগল বিতরণ করছে। আজ যারা সেলাই মেশিন পেয়েছেন, তারা ব্যবহার করে স্বাবলম্বী হবেন। এই উদ্যোগ প্রশংসনীয়।”
বিশেষ অতিথির বক্তব্যে দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক ও বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক মিলন বলেন, “শুভসংঘ সবসময় মানুষের পাশে কাজ করে যাচ্ছে। সেলাই মেশিন বিতরণ আমাদের বড় প্রকল্প। এর মাধ্যমে গ্রামীণ নারীরা স্বাবলম্বী হচ্ছেন। পাশাপাশি মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছি। পাবনায় এসে আমি অত্যন্ত আনন্দিত। বিশেষ করে আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের কাজ দেখে মুগ্ধ হয়েছি। বিএনপি নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এই ট্রাস্টের মাধ্যমে প্রশংসনীয় কাজ করছেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শহীদ সরকারি বুলবুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. বাহেজ উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, আলহাজ আহেদ আলী বিশ্বাস স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান রয়েল বিশ্বাস, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মধু, সূচনা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পূর্ণিমা ইসলাম, পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ প্রমাণিক প্রমুখ।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ