সুবিধাবঞ্চিত ও অসচ্ছল নারীসমাজকে দক্ষ ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বসুন্ধরা গ্রুপের সহায়তায় তিন মাস বিনামূল্যে প্রশিক্ষণ শেষে ১৫ জন নারী পেলেন সেলাই মেশিন। গতকাল রবিবার সকালে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এ সেলাই মেশিনগুলো হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তানভীন হোসেন।
আরো ১৫ নারীকে সেলাই মেশিনবসুন্ধরা শুভসংঘ জেলা শাখা সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা, শুভসংঘের প্রতিষ্ঠাতা ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। সঞ্চালনায় ছিলেন শুভসংঘের সহসভাপতি ও ইম্পেরিয়াল কলেজের পরিচালক সিতাব আলী।
শুভেচ্ছা বক্তব্য দেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘আমার স্ত্রী সেলাই শিখে সন্তানদের জন্য জামা তৈরি করার পর পরিবারে যে আনন্দের সৃষ্টি হয়েছে, তা তাকে এই কাজের গুরুত্ব নতুন করে উপলব্ধি করতে শিখিয়েছে।’
বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন বলেন, ‘আজ সন্তানদের পেছনে শ্রম ও অর্থ ব্যয় করলে ২০ বছর পর তারা পরিবার ও সমাজকে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে। বসুন্ধরা গ্রুপ সারা দেশে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টিতে নিরলস কাজ করে যাচ্ছে।
প্রায় ৮০ হাজার কর্মীর এই বৃহৎ পরিবারটি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে।’ তিনি ঘোষণা দেন, মৌলভীবাজার অঞ্চলে অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না; বসুন্ধরা শুভসংঘ সর্বদা তাদের পাশে থাকবে। উপকারভোগী তিশা দেব তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, ‘এই প্রশিক্ষণ আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং এখন নিজের ও পরিবারের জন্য অবদান রাখতে পারব।’
শরীয়তপুর ও রৌমারীতে নিম্ন আয়ের মানুষের সঙ্গে ইফতার : শরীয়তপুরে অসহায়, দুস্থ ও খেটে খাওয়া মানুষের সঙ্গে ইফতার করেছেন বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সদস্যরা।
শনিবার সন্ধ্যায় শহরের কোর্ট এরিয়ায় অবস্থিত বিসমিল্লাহ সুইটস অ্যান্ড কাচ্চি কিং রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধশত মানুষ অংশ নেন।
অন্যদিকে কুড়িগ্রামের রৌমারীতে মধ্য নটানপাড়া জামে মসজিদে নিম্ন আয়ের মানুষ, বসুন্ধরা শুভসংঘ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার রৌমারী উপজেলা বসুন্ধরা শুভসংঘ কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
পলাশবাড়ীতে মাদকদ্রব্য ও বাল্যবিবাহ রোধে আলোচনাসভা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণসমাজকে মাদকমুক্ত রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পল্লী অগ্রগতি সংস্থার হলরুমে বসুন্ধরা শুভসংঘ পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ রোধে করণীয়’ শীর্ষক এ আলোচনাসভা হয়। এতে সভাপতিত্ব করেন শুভসংঘের উপজেলা শাখার সভাপতি সুরুজ হক লিটন।
SOURCE : কালের কণ্ঠনদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন