অনুসন্ধানী সাংবাদিকতায় ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ প্রথমবারের মতো আয়োজন করেছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এই প্রতিযোগিতায় ৫টি ক্যাটাগরিতে দেশের সংবাদপত্র, অনলাইন নিউজপোর্টাল ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা এই অ্যাওয়ার্ড এর জন্য বিবেচিত হবেন।
এগুলো হলো- মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু, অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র।
এতে প্রত্যেক বিজয়ীরা পাচ্ছেন ২,৫০,০০০ টাকা। এছাড়া প্রথমবারের মত ৬৪ জেলা থেকে ৬৪জন সর্বজন স্বীকৃত গুণী সাংবাদিক পাচ্ছেন অর্থসহ সম্মাননা ও ক্রেস্ট। আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি, ২০২২ পর্যন্ত।
বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষ জানায়, মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু ক্যাটাগরির প্রতিটিতে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মাধ্যমের সেরা তিনটি প্রতিবেদন করে মোট ৯ জনকে পুরস্কার দেওয়া হবে। অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ও আলোকচিত্রের জন্য পুরস্কার দেওয়া হবে দুজনকে। ১১ বিজয়ীর প্রত্যেকে পাবেন আড়াই লাখ টাকা, ক্রেস্ট ও সনদ।
আবেদনের নিয়ম প্রসঙ্গে বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেদন কুরিয়ার, ই-মেইল অথবা সরাসরি ইস্ট ওয়েস্ট মিডিয়া কার্যালয়ে এসে জমা দেওয়া যাবে। প্রতিবেদন জমা দেওয়ার সময় অবশ্যই খামের ওপর অথবা ই-মেইলের সাবজেক্টে কাঙ্ক্ষিত ক্যাটাগরির নাম উল্লেখ করতে হবে। একজন প্রতিবেদক শুধু একটি ক্যাটাগরিতে প্রতিবেদন জমা দিতে পারবেন। তবে সিরিজ প্রতিবেদন হলে একাধিক প্রতিবেদন জমা দেওয়া যাবে।
প্রতিবেদন ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত/প্রচারিত হতে হবে। প্রতিবেদনের সঙ্গে অবশ্যই বাংলা ও ইংরেজিতে প্রতিযোগীর নাম, ই-মেইল, মোবাইল নম্বর এবং বর্তমান কর্মস্থলের ঠিকানাসহ এক কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে।
প্রতিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা দায়িত্বপ্রাপ্তের প্রত্যয়নপত্রও জমা দিতে হবে। প্রতিটি প্রতিবেদনের ক্ষেত্রে পত্রিকা ও অনলাইন পোর্টালের প্রতিবেদনের পাঁচ সেট প্রিন্ট/স্ক্যান কপি ও অনলাইন লিংক এবং টেলিভিশনের ক্ষেত্রে পাঁচ সেট স্ক্রিপ্ট, সিডি কপি/পেনড্রাইভ ও নিউজ লিংক জমা দিতে হবে।
বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষ জানায়, প্রতিবেদন ই-মেইলেও (bashundhara.award@gmail.com) পাঠানো যাবে। এছাড়া ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯ ঠিকানায় কুরিয়ারে অথবা সরাসরি অফিসে এসে জমা দেওয়া যাবে। বর্ধিত সময় অনুযায়ী জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। এর পরে পাঠানো প্রতিবেদন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষ জানায়, অভিজ্ঞ সাংবাদিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও মিডিয়া বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত নিরপেক্ষ জুরিবোর্ড প্রতিটি প্রতিবেদন মূল্যায়ন করবে। সর্বোচ্চ গড় নম্বরের ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী নির্ধারিত হবে। জুরিবোর্ডের সিদ্ধাত্নই চূড়ান্ত বলে গণ্য হবে।
বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon