বসুন্ধরা আবাসিক এলাকাসহ দেশের চক্ষু রোগীদের সেবার মান আরো ভালো করার লক্ষ্যে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে একটি অত্যাধুনিক অপথ্যালমিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সেন্টারটি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান পর্যায়ক্রমে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসাসেবা ও গবেষণার মান বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। এ ক্ষেত্রে তিনি সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন।
হসপিটাল কর্তৃপক্ষ জানায়, এই অপথ্যালমিক ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে ছানিজনিত রোগের অপারেশনের সঠিক পাওয়ারের লেন্স নির্ণয় নিখুঁতভাবে করা যাবে। চোখের কর্নিয়ার ও গ্লুকোমা রোগের অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষা করা যাবে এবং চোখের রেটিনা চিকিৎসার সব ধরনের অত্যাধুনিক পরীক্ষা করা সম্ভব হবে।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ বলেন, এই অপথ্যালমিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের মাধ্যমে রোগীদের আগের চেয়ে আরো উন্নত চিকিৎসা দেওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ. কে. শামিম, ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরার মহাপরিচালক মুফতি আরশাদ রহমানি, বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহবুবুর রহমান (তুহিন), মো. নাজমুল ইসলাম ভূইয়া, মেজর মো. মাহবুবুল ওয়াদুদ (অব.) ও বাংলানিউজটোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজাহারসহ বসুন্ধরা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ