ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিশেষ আমন্ত্রণে ভারতের প্রাচীনতম দ্বীনি শিক্ষা কেন্দ্র আমরুহা মাদ্রাসার সদরুল মুদাররিস, শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী (রহ.)-এর নাতি আওলাদে রাসূল (সা.) সায়্যিদ মুফতি আফফান মানসুরপুরী (হাফি.) শনিবার তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুহতামিম ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুফতি রশিদ আহমাদ, মাওলানা ইহসান উল্লাহ সন্দিপী, মাওলানা সদরুদ্দিন মাকনুন, মুফতি মোহাম্মদ রুহুল আমিন, মুফতি সাখাওয়াত হোসাইন, মুফতি শরীফ হোসেন, মুফতি মেকদাদ হোসেন, হাজি মোহাম্মদ আমান উল্লাহ, আবরার আখিয়ার, মোহাম্মদ তালহা এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
আলোচনাকালে আল্লামা আফফান মানসুরপুরী বসুন্ধরা গ্ৰুপের দ্বীনি কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশের মানুষের কল্যাণ কামনা করে এক বিশেষ মোনাজাত করেন। এসময় বসুন্ধরা গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক ইসলামের খেদমতে তাঁর সহযোগিতা কামনা করেন।
SOURCE : BANGLADESH GLOBALপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ