জমকালো লোগো উন্মোচন অনুষ্ঠানের মধ্যে দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বসুন্ধরা গ্রুপের ‘বীর সিমেন্ট’।
শুক্রবার (১২ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার অডিটোরিয়ামে ‘বীর সিমেন্ট’র লোগো উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উৎযাপনের প্রাক্কালে এ ব্র্যান্ড বাংলাদেশের উন্নয়নে অগ্রযাত্রায় সহযোগী হিসেবে এক নতুন ভূমিকা পালনের প্রত্যাশা করেন ‘বীর সিমেন্ট’ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রাযাত্রায় দেশের সবচেয়ে বড় শিল্প প্রতিষ্ঠান ‘বসুন্ধরা গ্রুপ’ সব সময়েই সম্পৃক্ত ছিল এবং বেসরকারি উদ্যোগে ১৯৯৬ সালে প্রথম সিমেন্ট ইন্ড্রাস্টির সূচনা করে। এর ধারাবাহিকতার ২০১২ সালের ১২ নভেম্বর যাত্রা শুরু করে বসুন্ধরা সিমেন্ট।
তিনি আরও বলেন, বীরের দেশ আমাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের জন্য টেকসই এক অবকাঠামো গড়তে বসুন্ধরা গ্রুপের নতুন সংযোজন ‘বীর সিমেন্ট’। আমি ‘বীর সিমেন্ট’র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম।
এ সময় সিমেন্ট সেক্টরের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) খন্দকার কিংশুক হোসেন বলেন, আজ আমাদের জন্য এক বিশেষ দিন, একটি শুভ দিন। কারণ এদিনে আমরা দেশের বাজারে নতুন একটি ব্র্যান্ডের যাত্রা শুরু করতে যাচ্ছি। আমরা সবার পরিশ্রমের মধ্যে দিয়ে এ ব্র্যান্ডটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এ প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, বসুন্ধরা গ্রুপের গভমেন্ট রেগুলেটরি অ্যাফেয়ার্সের সিওও মো. তারিকুল ইসলাম চৌধুরী, ফাইন্যান্স হেড নূরে-আলাম-ছিদ্দিকি, হেড অব ব্যাংকিং শেখ মো. রাজিব সামাদ, হেড অব অ্যাকাউন্টস পিজিরুল আলম খাঁন, জেনারেল ম্যানেজার (সেলস) আব্দুল লতিফ, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের এ জি এম মো. সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।
SOURCE : Banglanews24প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ