প্রতিষ্ঠানটির ৬৯ লাখ টাকার অনুদানে ভর করে সরকারি ব্যবস্থাপনায় এই ল্যাবটি স্থাপন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বসুন্ধরা গ্রুপ।
রাঙামাটি সদর হাসপাতালে বৃহস্পতিবার ল্যাবটি উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবিরসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
জেলার করোনা ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল জানান, ল্যাবটি পরিচালনা করার জন্য একজন ভাইরোলজিস্ট এবং তিনজন মেডিক্যাল ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ল্যাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে আউটসোর্সিং প্রকল্পের মাধ্যমে স্বল্প মেয়াদী কিছু লোকবল নিয়োগ দেওয়া হবে।
ল্যাব উদ্বোধন হলেও এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে আরও কয়েকদিন লাগতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের দাবি ছিল জেলাবাসীর। কারণ এ অঞ্চলটি থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠিয়ে নমুনা পরীক্ষা করিয়ে আনা বেশ কষ্টসাধ্য ছিল।
SOURCE : bdnews24বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon