বাজারে বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসই নিরাপদ ও ঝুঁকিমুক্ত। বসুন্ধরা এলপি গ্যাস নিরাপদ রাখার জন্য ল্যাবরেটরিতে পরীক্ষার পর বাজারজাত করা হয়। এতে দুর্ঘটনার কোনো আশঙ্কা থাকে না। যে কারণে পরিবেশ ও গ্রাহকবান্ধব গ্যাস হিসেবে পরিচিত বসুন্ধরা গ্যাস।
গতকাল রবিবার খুলনার সিটি ইন হোটেলে বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান।
সাফিয়াত সোবহান বলেন, ‘আমাদের এ সাফল্যে সবার সহযোগিতা রয়েছে।’ তাই প্রত্যন্ত অঞ্চলে বসুন্ধরা এলপি গ্যাসের সহজপ্রাপ্তি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। সাফিয়াত সোবহান আরো বলেন, ‘বাজারে সুস্থ প্রতিযোগিতা থাকা ভালো।
এতে নিজের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।’ এক থেকে দেড় মাসের মধ্যে বাজারে বোতলের কোনো সংকট থাকবে না উল্লেখ করে তিনি বলেন, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ফিলিং মেশিন স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ। যা প্রতি ঘণ্টায় চার হাজার ৫০০ বোতল বাজারজাতকরণের উপযোগী।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস মীর টি আই ফারুক রিজভী, হেড অব মার্কেটিং এম এম জসিম উদ্দিন, হেড অব অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স মাহাবুব আলম, ডিজিএম অপারেশন অ্যান্ড প্লানিং জাকারিয়া জালাল, এজিএম সেলস হাবিবুর রহমান ও সেক্রেটারি টু ভাইস চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম।
পরিবেশক সম্মেলনে বসুন্ধরা গ্যাসের বিভিন্ন পর্যায়ের পরিবেশকরা অংশগ্রহণ করে তাঁদের মতামত তুলে ধরেন। এর আগে গত শনিবার খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা ও বাগেরহাটে ডিস্ট্রিবিউটরদের সঙ্গে কিভাবে সহজে বসুন্ধরা গ্যাস সরবরাহ করা যায় এবং ব্যবসা সম্প্রসারণ করা যায় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় করেন।
SOURCE : কালের কণ্ঠপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ