মাদারীপুর জেলার শিবচরে বিনামূল্যে চক্ষুরোগীদের চিকিৎসাসেবা দিয়েছে বসুন্ধরা আই হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট। উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সলেনামা বাজিতপুর গ্রামের সানকিরচর এলাকায় ডা. কেয়ামুদ্দিন মাস্টার ও জাহানারা বেগম স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় শুরু হয়ে চিকিৎসাসেবা বিকেল ৪ টা পর্যন্ত চলে। জানা গেছে, ভিশন কেয়ার ফাউন্ডেশন ও বসুন্ধরা আই হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সার্বিক সহযোগিতায় মঙ্গলবার উপজেলার বাজিতপুর সলেনামা এলাকার চর শেখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষুসেবার আয়োজন করেন ডা. কেয়ামুদ্দিন মাস্টার ও জাহানারা বেগম স্মৃতি ফাউন্ডেশন।
চক্ষুশিবিরে উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে পাঁচ শতাধিক রোগী চিকিৎসাসেবা নিতে আসেন।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্যাম্প অর্গানাইজার অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ আবু তোয়েবের তত্ত্বাবধানে ডা. কাজী আদনান, ডা. নুসরাত লুবনা, ডা.তাসরুবা শাহনাজসহ ৮ জনের একটি দল চিকিৎসাসেবা দেন।
বসুন্ধরা আই হসপিটালের ক্যাম্প অর্গানাইজার মো. আবু তোয়াব জানান, সকাল ৯টা থেকে রোগীদের সেবা শুরু হয়েছে। ব্যাপক সাড়া পড়েছে প্রত্যন্ত এই এলাকায়। বিকেল ৪টা পর্যন্ত পাঁচ শতাধিক রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে চোখ পরীক্ষা করে চশমা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। এর মধ্যে যাদের চোখে ছানি ছাড়াও অন্যান্য সমস্যা রয়েছে তাদের বিনামূল্যে অপারেশনের জন্য ঢাকার বসুন্ধরা আই হসপিটালে নেওয়া হবে।
ডা. কেয়ামুদ্দিন মাস্টার ও জাহানারা বেগম স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘বসুন্ধরা আই হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সার্বিক সহযোগিতায় নিজ এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করতে পেরে আমি আনন্দিত। অসংখ্য রোগী আসছেন চিকিৎসা নিতে। বসুন্ধরা গ্রুপের হাসপাতালের চিকিৎসকরা খুবই যত্ন নিয়ে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। রোগীরাও খুশি। আমরা চেষ্টা করব, ভবিষ্যতে এ ধরনের আয়োজন করতে।
SOURCE : কালের কণ্ঠপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ