চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে তৈরি হচ্ছে দেশের প্রথম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। এই টানেলে ব্যবহার করা হবে বসুন্ধরা গ্রুপের বিটুমিন।
গতকাল বুধবার বঙ্গবন্ধু টানেল কার্যালয়ের কনফারেন্স হলে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের (বিওজিসিএল) সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের (সিসিসিএল) মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়।
বিওজিসিএলের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সেক্রেটারি মাকসুদুর রহমান এবং সিসিসিএলের পক্ষে বঙ্গবন্ধু টানেলের প্রজেক্ট ম্যানেজার লি ফ্যাং শিং।
এ সময় উপস্থিত ছিলেন বিওজিসিএল এজিএম (মার্কেটিং) সুকান্ত কুমার সাহা, এজিএম (কো-অর্ডিনেশন) মো. জহিরুল হক, ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলাম, ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস) শ্যামল মিয়া, এক্সিকিউটিভ মো. মারুফ কাজী, সিসিসিএলের প্রধান প্রকৌশলী চাই জুলিয়াং, বিজনেস ম্যানেজার চেং হাইউই, ম্যাটেরিয়াল ম্যানেজার জিয়ং ক্যাং।
SOURCE : দেশ রূপান্তরবগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon