পাবনার ভাঙ্গুড়ায় ৫০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘের ভাঙ্গুড়া উপজেলা শাখা। শুক্রবার (৫ ডিসেম্বর) অষ্টমনিষা ইউনিয়নের ছোট বিশাকোল গ্রামে এসব কম্বল দেওয়া হয়। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা ড. জাহিদ হাসান।
শুভসংঘের সদস্যরা জানান, গত ছয় বছর ধরে উপজেলার বিভিন্ন দরিদ্র গ্রামে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে তারা।
উপজেলার ১১৩টি গ্রামের মধ্যে দরিদ্রতম এলাকাগুলো বাছাই করে সেখানকার সবচেয়ে অসহায় পরিবারগুলোর তালিকা তৈরি করা হয়। সেই ধারাবাহিকতায় এবার কম্বল বিতরণ করা হলো ছোট বিশাকোল গ্রামে। আগামী সপ্তাহে পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামেও কম্বল বিতরণ করা হবে। কম্বল পেয়ে স্বস্তি প্রকাশ করেন গ্রামবাসীরা।
বিধবা মিতালী খাতুন বলেন, ‘জায়গা-জমি নেই, বাঁধে থাকি। স্বামী মারা গেছে বহুদিন। শীতে খুব কষ্ট হয়। কম্বল পেয়ে অনেক উপকার হলো।’ অসহায় বৃদ্ধ তাজু মোল্লাও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘শীতের কষ্ট সহ্য করা ভার। এই কম্বল পেয়ে কিছুটা স্বস্তি পাব। আল্লাহ সবাইকে ভালো রাখুন।’
শুভসংঘের সাধারণ সম্পাদক শাকিব খান জানান, শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা, সামাজিক সচেতনতা সৃষ্টি—এসব কাজেই প্রতিশ্রুতিবদ্ধ শুভসংঘ ভাঙ্গুড়া শাখা। ভবিষ্যতেও সমাজ ও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরো বাড়ানো হবে।
বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon