দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় বসুন্ধরা শুভসংঘের নতুন সদস্যদের মধ্যে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ মে) পটিয়া পৌর সদরের ডাক বাংলো এলাকায় বসুন্ধরা শুভসংঘের নবাগত অর্ধ-শতাধিক সদস্যদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। এসময় বসুন্ধরা শুভসংঘের পটিয়া কমিটির সভাপতি এড. নুরুল ইসলাম বলেন, বসুন্ধরা শুভসংঘ শুভ কাজে সবার পাশে এ শ্লোগানে সারাদেশে একযোগে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামের পটিয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
আমরা সবাই মিলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াব। ভালো কাজে সবাইকে উদ্ধুদ্ধ করব। আমরা সবাই নিজ নিজ আঙিনায় গাছের চারা লাগাব এবং এর সঠিক পরিচর্যা করব। একদিন এ চারাগাছ আমাদের প্রশান্তি দিবে।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির সভাপতি এড. নুরুল ইসলাম, সহ সভাপতি মো. জয়নুল আবেদীন, আবু সাঈদ তালুকদার খোকন, হারুনূর রশীদ, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আফরোজা সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রুবেল, এহসানুল হক ছোটন, মিজানুর রহমান সাগর, অর্থ সম্পাদক মো. নওশাদ, সহ অর্থ সম্পাদক সঞ্জয় দে টিটু, মো. সোলাইমান, দপ্তর সম্পাদক নওরিন মুনিরা, সহ দপ্তর সম্পাদক পুলক দে দিপু, মোছাম্মৎ সোহা, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন