বরেন্দ্র কন্যা নামে খ্যাত নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চল নিয়ামতপুর উপজেলায় অসহায় দরিদ্ররা তীব্র শীতে কুঁকড়ে থাকে। আর এ সময় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে বসুন্ধরা গ্রুপ কয়েক হাজার কম্বল বিতরণ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতালেব হোসেন বাবর।
প্রধান অতিথি বলেন, ‘বরেন্দ্র কন্যা নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকায় বসুন্ধরা গ্রুপের সহায়তা আমাদেরকে ঋণী করে দিয়েছে। আমরা চাইব বসুন্ধরা গ্রুপ এ এলাকার মানুষের জন্য আরো বেশি বেশি কাজ করুক।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সংগঠনের মাধ্যমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে তারই ধারাবাহিকতায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে আজকে কয়েক হাজার মানুষকে কম্বল বিতরণ করা হচ্ছে।’
বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি বলেন, ‘বসুন্ধরা গ্রুপের উদ্যোগে প্রতিবছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি।
আল্লাহ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন।’
এ সময় আরো উপস্থিত ছিলেন রসুলপুর ইউনিয়নের সকল সদস্য, বসুন্ধরা গ্রুপের অন্যান্য প্রতিনিধি।
প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ