মানিকগঞ্জের শিবালয়ে নদীভাঙনের শিকার ১২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)।
শনিবার (২০ জুন) বিকেলে শিবালয় উপজেলার পাটুরিয়া এলাকায় নদীভাঙনের শিকার পরিবারের মাঝে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) খাদ্যসামগ্রী বিতরণ করে। এবিজির সৌজন্যে ১২০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। এ সময় তিনি বলেন, নদীভাঙন কবলিত কোনো লোকজন অনাহারে থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, কেউ যেন অভুক্ত না থাকে। সকলের অধিকার নিশ্চিত করতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
জিন্নাহ কবির বলেন, যেকোনো দুর্যোগে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) মানুষের পাশে দাঁড়ায়। এবিজির সৌজন্যে আজ ১২০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, নদীভাঙন রোধে কাজ চলছে। কিছুদিনের মধ্যে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা হয়ে যাবে।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দিপু, জেলা যুবদলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল, ঘিওর উপজেলা বিএনপি সভাপতি মানিকুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
SOURCE : bankbazar24প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ