আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা হাফেজ সালেহ আহমদ তাকরীমের মধুর তিলাওয়াতে মুগ্ধ হলেন দেশের আলেম-উলামারা।
শনিবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হল-৪ (নবরাত্রি)-এ অনুষ্ঠিত দেশের সর্ববৃহৎ হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘কুরআনের নূর-পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইসলামিক কনফারেন্সে অংশ নিয়ে মধুর কণ্ঠের তিলাওয়াত শোনায় তাকরীম। এই আয়োজনে অংশ নিয়েছেন দেশ-বিদেশের হাজারো আলেম-উলামা।
সন্ধ্যায় জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওলাদে রাসুল সায়্যিদ মুফতি আফফান মানসুরপুরী। বিশেষ অতিথি হিসেবে আছেন আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি রুহুল আমীন।
এ ছাড়াও আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি শায়খ ড. আহমাদ নাইনাসহ দেশ-বিদেশের দুই হাজারেরও বেশি আলেম।
SOURCE : কালের কণ্ঠনদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন