ভোলার চরফ্যাশন উপজেলায় ৩ জন ভিক্ষুক ও ১ জন অসহায় ব্যক্তিকে চাল, ডাল, আলু, তেল, লবণ, মুড়িসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। শুক্রবার (৬ ডিসেম্বর) চরফ্যাশন উপজেলা বসুন্ধরা শুভসংঘের কমিটির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহিলা কলেজ মাঠে এই খাবার বিতরণ করা হয়। এ সময় কালের কণ্ঠের চরফ্যাশন প্রতিনিধি কামরুল সিকদারের পরিচালনায় বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু, অধ্যাপক খোরশেদ আলম, বসুন্ধরা শুভসংঘের সহসভাপতি সাংবাদিক এম আবু সিদ্দিক, সহসভাপতি কামাল মিয়াজী, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাঈম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফি উল্লাহ শফি, রহিজল ইসলাম শান্ত, কলেজ অধ্যাপক গোলাম আক্তার মহিন, প্রভাষক আকতার হোসেনসহ সুবিধাভোগীরা ওই সময় উপস্থিত ছিলেন।
সুবিধাভোগী বৃদ্ধা জামিলা খাতুন বলেন, ‘বাজান, খেয়ে না খেয়ে বহু কষ্টে ভিক্ষা করে সংসার চালাই। যারা আমাকে চাল, ডাল, তেল, আলু, মুড়ি দিয়েছে আল্লাহ তাগরে বাঁচিয়ে রাখুক। আমি নামাজ পড়ে দোয়া করুম। ’
আসলামপুরের অসহায় আ. খালেক বলেন, ‘আমার জীবনে বড় একজোড়া পান এবং একটা পাঙাশ মাছের সখ ছিল। নিত্যপ্রয়োজনীয় খাবারের পাশাপাশি আমাকে তারা পান আর পাঙাশ মাছ কিনে দিয়েছে। আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করুম। ’
SOURCE : Banglanews24নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন