গ্রেটেস্ট ব্র্যান্ড পুরস্কার জিতেছে বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আর পারসন অব দ্য ইয়ার হয়েছেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। এছাড়া এশিয়া ওয়ান গ্লোবাল লিডার অব দ্য ইয়ার খেতাব পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডার্স ২০২১-২০২২ এশিয়া-আমেরিকাণ্ডআফ্রিকা অ্যাওয়ার্ড প্রোগামে তাদের এসব বিরল সম্মানে ভূষিত করা হয়। ১৭তম এবারের আসরে এশিয়া ওয়ান মিডিয়া গ্রুপের আয়োজনে যুক্তরাজ্যের লন্ডলে ম্যারিয়ট হোটেলে জমকালো অনুষ্ঠানে এসব সম্মাননা দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে পারসন অব দ্য ইয়ার মনোনীত করা হয় ভোক্তা ও শিল্প পর্যায়ে বিশেষ অবদানের জন্য। আর তাকে মনোনীত করে ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস অ্যান্ড এশিয়ান ওয়ান ম্যাগাজিন। এদিকে, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে শিল্প ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ও প্রতিনিধিত্বের জন্য মনোনীত করে এশিয়া ইউরোপ বিজনেস অ্যান্ড সোশ্যাল গ্রুপ। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার উপদেষ্টা মো. নাজমুল হক। অনুষ্ঠানে ডকুমেন্ট্রির মাধ্যমে তুলে ধরা হয় বসুন্ধরা গ্রুপের নানা কার্যক্রম।
SOURCE : আলোকিত বাংলাদেশনদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন