দেশের সর্বত্র বেড়েছে শীতের প্রকোপ। দিনের মধ্যভাগ রৌদ্রময় থাকলেও বিকেল থেকেই ব্যাপক শীত অনুভূত হচ্ছে বেশ কয়েক দিন যাবৎ। মাঘের শীতে কষ্ট পাচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর একাংশ। এসব দরিদ্র মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন অঞ্চলে কম্বল বিতরণ করছে।
তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জে অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় গোপালগঞ্জ ডায়বেটিস হাসপাতালের সামনে ১০ জন অসহায় শীতার্ত ব্যক্তির হাতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল পেয়ে রিকশাচালক জিল্লাল মোল্লা বলেন, 'গরিবের সম্বল হলো শীতের কম্বল। আপনাগে দেয়া এই কম্বল গায়ে দিয়ে ভালো ওম (গরম) হবেনে।'
আরেক উপকারভোগী শাহজাহান ফরিদি বলেন, 'বসুন্ধরা আছে বলে আমরা গরিবরা কিছু সহায়তা পাই। আল্লাহ বসুন্ধরার সবাইরে ভালো রাখুক।'
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাকিব, সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান, সমাজসেবা সম্পাদক অয়ন সাহাসহ বিপ্লব হোসেন, নাঈম শেখ প্রমুখ।
SOURCE : কালের কণ্ঠবগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon