বসুন্ধরা গ্রুপ করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে সমাজকল্যাণে অনেক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সাইফুল আবেদিন। শনিবার ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে (বিজিসিসি) বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জিওসি বলেন, 'বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট আমাদের চতুর্থ টুর্নামেন্ট। করোনার স্বাস্থ্যবিধি মেনে আমরা এ টুর্নামেন্ট আয়োজন করেছি। বসুন্ধরা গ্রুপের সবচেয়ে বড় করপোরেট হাউস। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মি. আনভীর আগামীতেও গলফে পৃষ্ঠপোষকতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ঘোষণাকে আমরা স্বাগত জানাই।'
তিনি বলেন, 'গলফ সহজ গেম, কিন্তু খেলা কঠিন। আমি সব বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাই। স্বাস্থ্যবিধি মেনে আমাদের গলফ খেলতে হবে।'
বিশেষ অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, 'খেলাধুলা নীতি, তারুণ্য ও শক্তির প্রতীক। আমাদের ডায়নামিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকেন। বসুন্ধরা গ্রুপের শুধু শিল্প বা রিয়েল এস্টেট কোম্পানি নয়, ক্রীড়া ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল, বসুন্ধরা কিংস পরিচালনা করছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে আশ্বস্ত করছি গলফের প্রয়োজনে আমরা সবসময় পাশে থাকব।'
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কর্নেল মামুনুর রশীদ বিজয়ীদের নাম ঘোষণা করেন। ১৮০ জন গলফার টুর্নামেন্টে অংশ নেন।
মিনহাজ মো. শাকিল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও মেজর মো. ফারুকুজ্জামান ফকির রানারআপ হয়েছেন।
'পেস্ন গলফ, লাইভ লং' স্স্নোগানে শুক্রবার টুর্নামেন্ট শুরু হয়। শনিবার বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকের এয়ার অফিসার কমান্ডিং ও শাহীন গলফ ক্লাবের প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক, টুর্নামেন্ট চেয়ারম্যান ফরিদ উদ্দিন, বিজিসিসির সিইও লে. কর্নেল (অব.) মো. তৌফিকুর ইসলাম, বসুন্ধরা গ্রম্নপের পাবলিক রিলেশন ডিপার্টমেন্টের ডিজিএম স্কোয়াড্রন লিডার (অব.) গোলাম মোস্তফা, ম্যানেজার নৌবাহিনীর লে. (অব.) আবদুল মান্নান, বসুন্ধরা গ্রম্নপের এজিএম (ব্র্যান্ড, সেক্টর বি) সাইফুল ইসলাম রুবেল প্রমুখ।
SOURCE : যায়যায়দিননদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন