বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ও প্রবাসীদের সহযোগিতায় কুড়িগ্রামে দেড় শতাধিক মাদরাসা শিক্ষার্থী ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গত শনিবার জেলার সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ধরলা নদীর প্রত্যন্ত চর কাগজীপাড়ায় এই কম্বল বিতরণ করা হয়। কাগজীপাড়া নূরানী হাফেজীয়া মাদরাসার ৭০ জন আবাসিক শিক্ষার্থী ও প্রায় ১০০ জন স্থানীয় সুবিধাবঞ্চিতর হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শিক্ষাবিদ খন্দকার খায়রুল আনম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন, কালের কণ্ঠের কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, মাদ্রাসার মোহতামিম হাফেজ গোলাম রব্বানী, বসুন্ধরা শুভসংঘের সদস্য এনামুল হক, মিনহাজুল ইসলাম মুরাদ ও আল আমিন।
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কম্বল পেয়ে দরিদ্র আমেনা বেগম বলেন, ‘এবার জারোত (শীতে) কাইয়ো (কেউ) হামাক কম্বল দেয় নাই। তোমারা দিলেন, আল্লাহ তোমাক ভালো করুক’।
আরেক সুবিধাভোগী বৃদ্ধ খোবেদ আলী বলেন, ‘এই চরোত (চরে) কাইয়ো আইসে না। হামাক কাইয়ো কিছু দেয়না।
তোমার কম্বলটা পায়য়া হামার খুব উপকার হইবে।’
মাদরাসার মোহতামিম হাফেজ গোলাম রব্বানী জানান, এই মাদরাসার শিক্ষার্থীরা অনেক দূর থেকে এখানে পড়তে এসেছে। তাদের অধিকাংশই দরিদ্র পরিবারের। তাই এই কম্বল পেয়ে তাদের অনেক উপকার হয়েছে।
বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon