প্রতিবছরের মতো এবারও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২২-২৩ অর্থবছরে সর্বোচ্চ করদাতা ১৪১টি কম্পানি ও ব্যক্তির নাম প্রকাশ করেছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতাদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। গত অর্থবছরেও সর্বোচ্চ করদাতার তালিকায় ছিল প্রতিষ্ঠানটি।
গত ৩০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর-১ শাখার সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু রাষ্ট্রপতির আদেশক্রমে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।
সেরা করদাতা নির্বাচিত হওয়া ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অধীনে রয়েছে দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান, টেলিভিশন নিউজটোয়েন্টিফোর, টি-স্পোর্টস, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ ও রেডিও ক্যাপিটাল।
প্রজ্ঞাপন থেকে জানা গেছে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম হয়েছে মিডিয়াস্টার লিমিটেড, যা ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান। মিডিয়াস্টার প্রথম আলোর মালিকানাধীন প্রতিষ্ঠান। তৃতীয় অবস্থানে রয়েছে সময় মিডিয়া লিমিটেড, এর আওতায় রয়েছে সময় টিভি।
চতুর্থ টাইমস মিডিয়া লিমিটেড, এর আওতায় রয়েছে বাংলা দৈনিক সমকাল।
অন্যদিকে সাংবাদিক ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন ইমেপ্রস টেলিফিল্ম লিমিটেডের চেয়ারম্যান ফরিদুর রেজা সাগর। একই তালিকায় রয়েছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, সাংবাদিক মোহাম্মাদ আব্দুল মালেক।
২০১৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে এনবিআর।
সেরা করদাতা হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবারও ১৪১টি ট্যাক্স কার্ড দেবে এনবিআর। এর মধ্যে ব্যক্তি রয়েছেন ৭৬ জন, বাকিগুলো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, জ্বালানি, পাটশিল্প, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রিয়েল এস্টেট, তৈরি পোশাক, চামড়াশিল্প, ফার্ম, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যক্তি সংঘ ও অন্যান্য ক্যাটাগরি।
SOURCE : কালের কণ্ঠপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ