আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হলো বহুল প্রত্যাশিত বসুন্ধরা বিটুমিনের। আজ রবিবার সকালে কেরানীগঞ্জের পানগাঁওয়ের বসুন্ধরা বিটুমিন প্লান্ট থেকে ১০ জন স্বনামধন্য ডিলারকে মানসম্মত বিটুমিন সরবরাহ করা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের ছেলে আহমেদ ওয়ালিদ সোবহান। এর মাধ্যমে দেশের ইতিহাসে প্রথম বেসরকারি খাতের বিটুমিন বাজারজাত শুরু হলো। বসুন্ধরা বিটুমিনের কর্তাব্যক্তিরা জানান, দেশে বর্তমানে ৫ লাখ টন বিটুমিনের চাহিদা রয়েছে। যার প্রায় পুরোটাই বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। অন্যদিকে বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে বছরে নয় লাখ টন বিটুমিন উৎপাদনের সক্ষমতা রয়েছে। শিগগিরই দেশের চাহিদা পূরণ করে প্রতিবেশী দেশগুলোতে রপ্তানির পরিকল্পনার কথা জানিয়েছেন তারা। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত আন্তর্জাতিক মানের এই বিটুমিন আমদানির চেয়ে তুলনামূলক সাশ্রয়ী দামে পাওয়া যাবে। প্রকল্প পরিচালক প্রকৌশলী নাফিজ ইমতিয়াজ আলম বলেন, ২০১৭ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। আজ সফলভাবে বাণিজ্যিক কার্যক্রমের যাত্রা শুরু করেছে। বিটুমিনের নতুন নতুন পণ্য দেশের জন্য হাজির করবে বসুন্ধরা, যা আগে কখনো দেশে আসেনি। এ জন্য বিশেষায়িত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে কারিগরি সহায়তা দিচ্ছে চীনের একটি প্রতিষ্ঠান। বসুন্ধরা গ্রুপ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে চায়। এর জন্য মানসম্মত বিটুমিন উৎপাদন করছে বসুন্ধরা। প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টে এখন সারি সারি বিটুমিনভর্তি ড্রাম। যেখানে প্রতি ড্রামে ১৫০ কেজি বিটুমিন রয়েছে। হাজার হাজার এসব ড্রাম খুব শিগগিরই চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। বাল্ক এবং ড্রাম দু'ভাবেই এসব বিটুমিন সরবরাহের ব্যবস্থা রয়েছে কর্তৃপক্ষের।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনবগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon