দেশের শীর্ষ ব্যবসায়িক গ্রুপ বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানায় মূলধারার সাংবাদিকদের এই সংগঠনটি।
বুধবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় সায়েম সোবহান আনভীরের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানান ক্র্যাব কার্যনির্বাহী কমিটির নেতারা।
সাক্ষাৎকালে বসুন্ধরার এমডি দেশের বিভিন্ন সমস্যা তুলে ধরে নারী পাচার রোধ এবং মাদকের বিরুদ্ধে গণামাধ্যমকর্মীসহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এছাড়া ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে (ক্র্যাব) সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বসুন্ধরার এমডি। তিনি ক্র্যাব সদস্যদের কল্যাণে সার্বক্ষণিক পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং দুর্ঘটনায় ক্র্যাবের কোনো সদস্য আহত হলে কিংবা কোনো সদস্যের প্রাণহানি হলে তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।
এ বিষয়ে ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ বলেন, দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সায়েম সোবহান আনভীরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
ক্র্যাবের সহ-সভাপতি নিত্য গোপাল তুতুর নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, যুগ্ম সম্পাদক হাসান-উজ-জামান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র মিজান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য গোলাম সাত্তার রনি, এস এম মিন্টু হোসেন, কাজী জামশেদ নাজিম প্রমুখ।
SOURCE : ঢাকা টাইমসপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ