বৈশ্বিক মহামারী আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বাদ যায়নি বাংলাদেশও। তাই করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এরই মধ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এ অবস্থায় মানবসেবার ব্রত নিয়ে বসুন্ধরা গ্রুপও এগিয়ে এসেছে। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ এ শিল্পগোষ্ঠী। এর অংশ হিসেবে আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক বেনজীর আহমেদের কাছে ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক (১৪০০ প্যাকেট) খাদ্যসামগ্রী হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর। এর আগে গত বৃহস্পতিবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরকে এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ। আর শনিবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে ২৫ হাজার মাস্ক দেয় প্রতিষ্ঠানটি। এছাড়া, গতকাল রবিবার নৌবাহিনীর সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী দেয় বসুন্ধরা গ্রুপ।
SOURCE : Banglanews24বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon