রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ। গতকালও বান্দরবানের ঘুমধুম-৩ নম্বর ক্যাম্পে ২০ হাজার লুঙ্গি, ৩ হাজার থামি ও জনপ্রতি ৫ কেজি করে ৫ হাজার রোহিঙ্গাকে আলু দেওয়া হয়। আজও শাহপরীর দ্বীপে ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে। এর আগে মঙ্গলবার ১২ হাজার রোহিঙ্গা শরণার্থীর হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল লুঙ্গি, মহিলাদের থামি, শিশুদের পোশাক, জিন্স প্যান্ট, সোয়েটার ও মশারি। থাইংখালীর তাজনিরমার ঘোনা ও জামতলীর বাঘঘোনায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বসুন্ধরার পক্ষে ত্রাণ বিতরণ করছেন আলহাজ মোহাম্মদ ইয়াহিয়া। ১৪ সেপ্টেম্বর থেকে কুতুপালং নতুন ক্যাম্প, বালুখালী ও থাইংখালীতে ১৫০টি গভীর নলকূপ ও ৬০০ স্যানিটেশন নির্মাণ করে দেওয়া হয়। এর মধ্যে ৩০০ স্যানিটেশনের ব্যবস্থা করা হয় মহিলাদের জন্য। আজ ও আগামীকাল দুই দিন পর্যায়ক্রমে কুতুপালং অস্থায়ী ক্যাম্প-১ ও ২, বালুখালী অস্থায়ী ক্যাম্প-১ ও ২ এবং থাইংখালীর হাকিমপাড়া ক্যাম্পে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে। ত্রাণের তালিকায় রয়েছে টিনও।
SOURCE : বাংলাদেশ প্রতিদিননদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন