দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড শিগগিরই বাজারে আনছে তাদের বিশ্বমানের নতুন পণ্য বেবি ডায়াপার। গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘একসঙ্গে করব জয়’ শীর্ষক বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের পরিবেশক সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকা অঞ্চলের প্রায় ৬০ জন পরিবেশক অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি থেকে পরিবেশকদের সঙ্গে তথ্য আদান-প্রদান করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও বিশেষ অতিথি বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। সম্মেলনে বসুন্ধরা টিস্যু, এক্সারসাইজ বুক ও হাইজিন পণ্যের বাজার প্রসারে পরিবেশকদের বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরতে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। পরিবেশকরা বাজারে বসুন্ধরার পণ্যের বিপুল চাহিদা এবং ভবিষ্যতে বাজার সম্প্রসারণ ও বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান পরিবেশকদের ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়ে আগামী দিনে আরও সুসংহতভাবে কাজ করার ও সামনে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেন। তিনি পরিবেশকদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে বসুন্ধরা পেপার মিলসের নির্বাহী পরিচালক মার্কেটিং অ্যান্ড সেল্স (টিস্যু, হাইজিন, এ-ফোর পেপার এবং এক্সারসাইজ বুক) মো. মাসুদুজ্জামান বলেন, পরিবেশকরা দায়িত্ব নিয়ে বসুন্ধরার পণ্য বাজারজাত করায় দিন দিন আমাদের পণ্য দেশের বাজারে বেশ শক্তিশালী হচ্ছে। তিনি আরও জানান, বসুন্ধরা গ্রুপ শিগগিরই বাজারে বিশ্বমানের ডায়াপার নিয়ে আসছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্সের মহাব্যবস্থাপক তৌফিক হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ