ঢাকা: করোনা ভাইরাস চিকিৎসায় অস্থায়ীভাবে নির্মিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হাসপাতালের ডাক্তার ও সাপোর্ট স্টাফদের ব্যবহারের জন্য ‘থ্রিএম-এন৯৫’ মাস্ক দিয়েছে বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ৯৬ ফাউন্ডেশন। সোমবার (০৮ জুন) হাসপাতাল চত্বরে মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসিবির চিফ অপারেটিং অফিসার এমএম জসীম উদ্দীন। বুয়েট-’৯৬ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এরশাদুল হক ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ বসুন্ধরা কোভিড-১৯ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান ও মো. আবুল বাসারের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন। চলতি বছরের ১৭ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বসুন্ধরা কোভিড-১৯ আইসোলেশন হাসপাতাল। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাকে দুই হাজার শয্যার করোনা হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এ হাসপাতালে সেবা কার্যক্রম শুরু হয়েছে এরইমধ্যে।
বগুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
Bashundhara Shuvosangho Distributes Sewing Machines in Bogura
বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৭১ নারী পেলেন ৭০ লাখ টাকার সহায়তা
371 Women Get Tk70 Lakhs Under Bashundhara Foundation Initiative
বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ পেলেন ১৫২ নারী, স্বাবলম্বী হওয়ার পথে নতুন দিগন্ত
Bashundhara Foundation Disburses Interest-Free Loans to Empower 152 Women
নারী অসহায় নারীদের বিনামূল্যে সেলাই মেশিন দিলো বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shuvosangho gives free sewing machines to helpless women
নওগাঁয় অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিল বসুন্ধরা শুভসংঘ
Bashundhara Shubhosangho provides sewing machines to underprivileged women in Naogaon