পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের ইফতার মাহফিল। গত শনিবার দিনাজপুর ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় ও গতকাল জামালপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দিনাজপুর প্রতিনিধি : বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল গত শনিবার দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ আনন্দ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জিয়ারুল ইসলাম।
এ ছাড়া রংপুর বিভাগীয় সেলস ইনচার্জ শাহাদাৎ হোসেন, দিনাজপুরের এরিয়া ম্যানেজার রাসেল সুমনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে বসুন্ধরা সিমেন্টের শতাধিক পরিবেশক, রিটেইলার ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় মেসার্স দেলোয়ার অ্যান্ড ব্রাদার্সের আয়োজনে কিং ব্র্যান্ড সিমেন্টের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার উপজেলার ঘাঘর বাজারে মেসার্স দেলোয়ার অ্যান্ড ব্রাদার্সের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইফতার মাহফিলে কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক, রিটেইলার ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মেসার্স দেলোয়ার অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. মেকাইল ইসলামের সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডিজিএম আব্দুল লতিফ, ডিএসএম সুমন চন্দ্র কর, এ এস এম খায়রুল হাসান সোহাগ, টিএসই মো. আসলাম খান।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার শহরের স্টেশন রোডে জেএফসি রেস্তোরাঁয় এ মাহফিলে সভাপতিত্ব করেন কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মেসার্স রাহী ট্রেডের স্বত্বাধিকারী সৈয়দ আমিনুর রহমান রনি।
এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট সেক্টরের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের ময়মনসিংহ বিভাগীয় সেলস ম্যানেজার মো. মুক্তার আলী ও টাঙ্গাইল এরিয়া সেলস ম্যানেজার মো. মুকিবুল হাসান, জামালপুর অঞ্চলের অফিসার সৈয়দ রুহুল আমিন, কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মিজান অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান মিজান প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, পরিবেশক ও রিটেইলাররা উপস্থিত ছিলেন। ইফতারের পর অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।
প্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ