দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে গতকাল দ্বিতীয় দিনে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী পেল পটুয়াখালীর দশমিনা উপজেলার আরও ১ হাজার ১০০ পরিবার। এ নিয়ে দুই দিনে ৩ হাজার ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হলো। গতকাল দশমিনা উপজেলা পরিষদ মাঠে ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের প্রতিবন্ধী, বিধবা, স্বামীপরিত্যক্তা, সমাজে নির্যাতিত ১ হাজার ১০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে সোমবার একই ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ১ হাজার এবং ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের ১ হাজার ১০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের আর্থিক সহায়তায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. সামছুর রহমানের সার্বিক সমন্বয়ে দশমিনার মানুষ পেল মানবিক সহায়তা। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ৫ কেজি আটা, ২ কেজি মসুর ডাল, লবণ ২ কেজি, চিনি ২ কেজি, তেল ২ লিটার, সাবান ২টি ও প্যাকেট দুধ ১টি। গতকাল সহায়তা বিতারণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল মাহমুদ লিটন ও সমাজসেবী নাসির উদ্দিন সিকদার (সান্টু)।
SOURCE : বাংলাদেশ প্রতিদিননদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন