গ্রেটেস্ট ব্র্যান্ড পুরস্কার জিতেছে বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। আর পারসন অব দ্য ইয়ার হয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। এছাড়া এশিয়া ওয়ান গ্লোবাল লিডার অব দ্য ইয়ার খেতাব পেয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। গ্রেটেস্ট ব্র্যান্ড অ্যান্ড লিডারস ২০২১-২২ এশিয়া-আমেরিকা-আফ্রিকা অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাদের এসব বিরল সম্মানে ভূষিত করা হয়। ১৭তম এ আসরে এশিয়া ওয়ান মিডিয়া গ্রুপের আয়োজনে যুক্তরাজ্যের লন্ডনে ম্যারিয়ট হোটেলে জমকালো অনুষ্ঠানে এসব সম্মাননা দেওয়া হয়। দেশের অর্থনীতিতে বিশেষ অবদান, ব্যবসা-বাণিজ্যে উৎকর্ষ সাধন ও মানোন্নয়নের জন্য বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ বসুন্ধরাকে গ্রেটেস্ট ব্র্যান্ড হিসেবে বেছে নেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে পারসন অব দ্য ইয়ার মনোনীত করা হয় ভোক্তা ও শিল্প পর্যায়ে বিশেষ অবদানের জন্য। আর তাকে মনোনীত করে ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস অ্যান্ড এশিয়ান ওয়ান ম্যাগাজিন। এদিকে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে শিল্পক্ষেত্রে বিশেষ অবদান রাখা ও প্রতিনিধিত্বের জন্য মনোনীত করে এশিয়া ইউরোপ বিজনেস অ্যান্ড সোশ্যাল গ্রুপ। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার উপদেষ্টা মো. নাজমুল হক। অনুষ্ঠানে ডকুমেন্টারির মাধ্যমে তুলে ধরা হয় বসুন্ধরা গ্রুপের নানা কার্যক্রম। আগত অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয় গ্রুপের বিশেষ দিক এবং বৈশিষ্টের সঙ্গে। ডকুমেন্টারিতে স্থান পায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের বিভিন্ন গণমাধ্যমের কর্মকাণ্ড, বসুন্ধরা গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য, গুণগত মান, মানবিক কার্যক্রম। মেগা এই শীর্ষ সম্মেলনটি পারস্পরিক কল্যাণ ও সহযোগিতার জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার ব্যবসায়ী এবং সামাজিক নেতাদের একটি বিশাল সমাবেশে পরিণত হয়। কেউ কেউ আবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন।
SOURCE : দেশ রূপান্তরপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ