দেশের উন্নয়ন ও সেবামূলক কাজে ব্যবহারের জন্য বাংলাদেশ আনসার বাহিনীকে দেওয়া জমির দলিল হস্তান্তর করেছে দেশের শীর্ষ শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে বাহিনীর উপমহাপরিচালক কর্নেল মহিউদ্দিন মো. জাবেদের হাতে ৫০ কাঠার ওই জমির দলিল হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ।
এ সময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. লিয়াকত হোসাইন ও সিনিয়র জেনারেল ম্যানেজার মেজর (অব.) মো. মাহবুবুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
দলিল হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘এই দলিল হস্তান্তরের মধ্য দিয়ে আনসার বাহিনীর সঙ্গে আজকে বসুন্ধরা গ্রুপের নতুন একটি সম্পর্কের দ্বার উন্মোচিত হলো।
এ বাহিনীকে উপহার হিসেবে জমি প্রদানের জন্য আমি বসুন্ধরাকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমাদের নেওয়া অন্যান্য পরিকল্পনা বাস্তবায়নেও বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে থাকবে—এমন নিশ্চয়তা প্রদানের জন্যও গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে এ বাহিনীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি যোগ করেন, ‘আগামী দিনেও বসুন্ধরার সঙ্গে আমাদের এই নিবিড় সম্পর্ক বজায় থাকবে এবং সব অগ্রযাত্রায় আনসার বাহিনী তাদের পাশে পাবে বলেও আশা করছি।’
এ সময় বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (পিআর) লে. কর্নেল (অব.) আবদুল ওয়াহেদ বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আনসার বাহিনীর ব্যবহারের জন্য ৫০ কাঠা জায়গা প্রদান করেছেন।
বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে থাকা এ জায়গা তারা যেন দেশের সেবায় কাজে লাগাতে পারে সে জন্যই এ ব্যবস্থা। এখনো তারা দেশের সেবায় নিয়োজিত। তবে আগের আনসার আর এখনকার আনসারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা তাদের বিভিন্ন কর্মে সহায়ক ভূমিকা পালন করতে পেরে অত্যন্ত গর্বিত।
ভবিষ্যতেও এ বাহিনীর আরো মানোন্নয়ন হবে এবং দেশের প্রতিটি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে পারবে বলেও আশা করছি।’
গতকাল জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের নানা রকম কার্যক্রম নিয়েও আলোচনা হয়। এ সময় দ্বিপক্ষীয় নানা সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে গত রবিবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে বিশেষ সম্মাননা দেয় আনসার একাডেমি। বিভিন্ন সময় দেশের কল্যাণে বিশেষ অবদান রাখায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
ওই দিন দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার একাডেমিতে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। আহমেদ আকবর সোবহানের হাতে সম্মাননা তুলে দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন। পরে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করেন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
SOURCE : কালের কণ্ঠপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ