বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল মুন্সীগঞ্জে ১ হাজার দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামের চৌধুরীর বাড়িতে প্রয়াত চৌধুরী পরিবারের স্বজনদের স্মরণে আয়োজন করা হয় এ ফ্রি চিকিৎসা সেবা। এতে মেডিসিন, নাক, কান, গলা, চক্ষু, গাইনি, অর্থোপেডিক্স, সার্জারি, চর্ম ও যৌন, শিশু, দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। এ সময় চিকিৎসা সেবা প্রদানকারী বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ওয়াহিদা হাসিন, সহযোগী অধ্যাপক (চক্ষু) রুহুল আমিন, শিশু বিশেষজ্ঞ মো. আল-আমিন, মেডিসিন বিশেষজ্ঞ মো. সাইফুজ্জমান, গাইনি বিশেষজ্ঞ ডা. বৃষ্টি, দন্ত বিশেষজ্ঞ রুপা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চৌধুরী পরিবারের সদস্য র্যাংগস গ্রুপের পরিচালক আমানুল্লাহ চৌধুরী, সি রিসোর্টের পরিচালক ইশরাত চৌধুরী, বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেলের সহকারী ম্যানেজার মো. ছিদ্দিকুর রহমান সুমন প্রোগ্রাম অর্গানাইজার মো. মশিউর রহমান ও চিকিৎসা সেবার আয়োজক চৌধুরী পরিবারের সদস্য অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক সহায়তা
Anvir Bashundhara Group (ABG) Foundation Extends Aid to Padma-Jamuna Erosion Victims
Anvir Bashundhara Group Foundation Stands by Cancer-Stricken Teacher Yasmin Ara
ক্যান্সারে আক্রান্ত শিক্ষিকা ইয়াসমিন আরার পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা
ABG Foundation Extends Helping Hand to Burn Victim with Treatment Costs
সংবাদ প্রকাশের পর পরিচয় মিলল বৃদ্ধের, চিকিৎসায় পাশে দাঁড়ালো এবিজি ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by the Helpless Elderly Man
মানিকগঞ্জে এবিজি ফাউন্ডেশনের মানবিক সহায়তা প্রদান
বাউলশিল্পী কাঙালিনী সুফিয়ার পাশে দাঁড়াল আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন