বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর এতে অংশীদার হিসেবে অবদান রয়েছে বসুন্ধরা সিমেন্টের এবং দেশব্যাপী এর ডিলার ও ডিস্ট্রিবিউটরদের। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কুড়িল বিশ্ব রোডে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের শতাধিক ডিলার ও ডিস্ট্রিবিউটর অংশ নেন। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, উপদেষ্টা আবু তৈয়ব, উপব্যবস্থাপনা পরিচালক (সিমেন্ট খাত) প্রকৌশলী এ কে এম মাহ্বুব-উজ-জামান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, বসুন্ধরা গ্রুপের সিমেন্ট খাতের যাত্রার সময় শতাধিক প্রতিষ্ঠান সিমেন্ট বাজারজাত করলেও বর্তমানে বসুন্ধরাই বাজারে নেতৃত্ব দিচ্ছে। বাজারে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশের মেগা প্রকল্পগুলোতে সিমেন্ট সরবরাহ করছে। এ অগ্রযাত্রায় বসুন্ধরা সিমেন্ট খাতের ডিলার ও ডিস্ট্রিবিউটরদের অবদান রয়েছে। তিনি বলেন, ‘আমরা আরও এগিয়ে যেতে চাই। আশা করি একটি সমৃদ্ধ দেশ গড়তে আপনারা আমাদের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’ ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট খাতের সিএফও মো. তোফায়েল হোসেন, সিমেন্ট খাতের বিক্রয় বিভাগের প্রধান খন্দকার কিংশুক হোসেন, জাহাজ খাতের প্রধান (এইচওডি) ক্যাপ্টেন (অব.) নাজমুল হোসেন, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের (বিআইসিএল) মহাব্যবস্থাপক নুরুল আলম সিদ্দিকি, এমসিএমএলের মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) পিজুরুল আলম, বসুন্ধরা সিমেন্টের এজিএম (ব্র্যান্ড) আশিকুর রহমান আশিক, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ফাংকশন) মো. সাইফুল ইসলাম রুবেলসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রসঙ্গত, বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে উৎপাদিত হয় বসুন্ধরা সিমেন্ট। গুণগতমান ও বৃহৎ সরবরাহ নেটওয়ার্কের কারণে বসুন্ধরা সিমেন্ট অল্প সময়েই দেশের মানুষের মন জয় করেছে। গুণগতমান ভালো হওয়ায় বাংলাদেশের বড় বড় স্থাপনা নির্মাণে ব্যবহূত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেলসহ সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহূত হচ্ছে এই সিমেন্ট।
SOURCE : বাংলাদেশ প্রতিদিনপ্রয়াত ও অসুস্থ ৪ সাংবাদিককে ২০ লাখ টাকা অনুদান দিল এবিজি ফাউন্ডেশন
ABG Foundation Provides Tk 20 Lakh Financial Assistance to 4 Deceased and Ill Journalists
নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
Anvir Bashundhara Group Foundation Stands by River Erosion Victims
বাসযোগ্য ঢাকা গড়তে এবিজি ও ডিএনসিসির পারস্পরিক সহযোগিতার আশ্বাস
DNCC Eyes 'Bashundhara Residential Area' as Model for Building a Liveable Dhaka
Bangladesh Could Become Semiconductor Hub by 2050
নদীর বালু থেকে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনা
Anvir Bashundhara Group Foundation Brings Smiles to Orphans’ Faces
এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ