মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা এক পরিচয়হীন বৃদ্ধের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন)। সংবাদ প্রকাশের পর শুধু চিকিৎসা সহায়তাই নয়, দীর্ঘদিন পর স্বজনদের কাছেও ফিরে গেছেন ওই বৃদ্ধ।
জানা গেছে, প্রায় ৭০ বছর বয়সী ওই বৃদ্ধকে কয়েকদিন ধরে মাদারীপুর পৌরসভার পানিছত্র এলাকার লিগ্যাল এইড কার্যালয়সংলগ্ন সড়কের পাশে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বয়সজনিত দুর্বলতা ও অসুস্থতার কারণে তিনি ঠিকমতো চলাফেরা করতে পারছিলেন না।
পথচারীরা খাবার ও পানি দিলেও তার পরিচয় জানা যাচ্ছিল না এবং কোনো স্বজনেরও সন্ধান পাওয়া যায়নি।
পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক, স্থানীয় যুবক এবং সংবাদকর্মীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায়ও তিনি নিজের পরিচয় বা ঠিকানা স্পষ্টভাবে জানাতে পারেননি।
এরপর বাংলাদেশ প্রতিদিন-এর প্রিন্ট ও ডিজিটাল সংস্করণে ঘটনাটি প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক সাড়া ফেলে।
সংবাদ প্রকাশের পর বুধবার (১ জুলাই) আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন) বৃদ্ধের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।
একই সঙ্গে সংবাদটি দেখে বৃদ্ধের স্বজনরাও তার সন্ধান পান। তারা মাদারীপুর সদর হাসপাতালে এসে পরিচয় নিশ্চিত করেন। পরে হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে এবং জেলা প্রবেশন কর্মকর্তা বি. এম. আসাদুজ্জামানের উপস্থিতিতে বৃদ্ধ হেমায়েত মোল্লাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
স্বজনরা জানান, বৃদ্ধের নাম হেমায়েত মোল্লা। তার বাড়ি খুলনা জেলার সোয়াডাঙ্গা উপজেলার বানরগাতি আল-আমিন কান্দী এলাকায়। তার ছেলে তারেক হোসেন মোল্লা ও বড় ছেলে ফারুক মোল্লা। নাতি মনিরুল ইসলামও হাসপাতালে উপস্থিত থেকে দাদাকে বাড়িতে নিয়ে যান।
মাদারীপুর সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে বলেন, সংবাদ প্রকাশের পরই বৃদ্ধের স্বজনরা তার সন্ধান পান এবং হাসপাতালে এসে তাকে নিয়ে যান। একই সঙ্গে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন (এবিজি ফাউন্ডেশন) চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে। তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
মাদারীপুর জেলা প্রবেশন কর্মকর্তা বি. এম. আসাদুজ্জামান বলেন, সংবাদ প্রকাশের পর এবিজি ফাউন্ডেশন যেভাবে অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাদের এই মানবিক উদ্যোগ সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।
বৃদ্ধের ছেলে তারেক হোসেন মোল্লা বলেন, ‘আমার বাবার চিকিৎসায় সহায়তা করায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পাশাপাশি সংবাদটি প্রকাশ করে বাবাকে আমাদের কাছে ফিরিয়ে আনতে সহায়তা করায় বাংলাদেশ প্রতিদিন এবং সংশ্লিষ্ট সাংবাদিকদেরও ধন্যবাদ জানাই।’
স্থানীয়দের মতে, একটি দায়িত্বশীল সংবাদ শুধু একজন অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেনি, বরং পরিচয়হীন অবস্থায় পড়ে থাকা এক বৃদ্ধকে তার পরিবারের কাছেও ফিরিয়ে দিয়েছে। গণমাধ্যমের দায়িত্বশীলতা, স্বেচ্ছাসেবকদের মানবিক উদ্যোগ, প্রশাসনের সহযোগিতা এবং আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তায় ঘটনাটি মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।
SOURCE : Banglanews24Hospital for Covid-19 Patients at Bashundhara’s ICCB to Open Soon
মীরসরাই এবং কেরানীগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করলো বসুন্ধরা গ্রুপ
বসুন্ধরা গ্রুপ কাপ গলফ টুর্নামেন্ট ২০১৩ গলফারদের উৎসব
Dazzling Finish of Bashundhara Cup Golf Tournament 2013
Bashundhara Group Exporting Tissue to 16 Countries
Bashundhara Group Chairman Stands by Ailing Girl
Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan Stands by Sick Tasmia
India Willing Partner in Bangladesh Development
Bashundhara Group Chairman Stands by Ailing Boy Siraj
Ceremony of Bashundhara Cup Golf